ইত

এডুলিচার শব্দকোষ

ইত/ [ই (গমন করা ইত্যাদি) + ত (কর্তৃবাচ্য)] বিশেষণ, গত। ২ প্রাপ্ত। ৩ [+ ত (কর্মবাচ্য)] জ্ঞাত। ৪ মুগ্ধ। ৫ [ব্যাকরণ] বিশেষ্য, প্রত্যয় বিশেষ। যুক্ত এই অর্থে শব্দের উত্তর (অস্ত্যার্থ) ‘ইত’ প্রত্যয় হয়। শব্দ + ইত = শব্দিত ইত্যাদি। বাংলায় স্বতন্ত্র ব্যবহার নেই।

ইৎ

এডুলিচার শব্দকোষ

ইৎ/ [ই (যাওয়া) + ক্বিপ্ (ত্-আগম)-যা চলিয়া যায়, অদৃশ্য হয় বা লোপ পায়] বিশেষ্য, ধাতু ও প্রাতিপদিকের উত্তর বিহিত প্রত্যয় মধ্যস্থ যে বা যে সকল বর্ণ কার্যকালে লোপ পায়। এই লোপ পাওয়াকে ইৎ বলে। যথা— ‘ক্যপ্ এর ক্ প্, ঘঞ্ এর ঘ্ ঞ ইৎ যাইয়া (  ), ও অ থাকে।’ —বিশ্বকোষ।

ইটচূর

এডুলিচার শব্দকোষ

ইটচূর/ [সংস্কৃত ইষ্টকচূর্ণ] বিশেষ্য, সুরকী।

ইতঃপর

এডুলিচার শব্দকোষ

ইতঃপর/ [ইতস্ (ইহার) পর] অব্যয়,  ইহার পর; অতঃপর। ‘ইতঃপর ভেদ দ্বন্দ্ব ছাড়হ সকল।’—অন্নদা মঙ্গল, ভারতচন্দ্র রায়গুণাকর।

ইটটি মারলে পাটকেলটি খেতে হয়

এডুলিচার শব্দকোষ

ইটটি মারলে পাটকেলটি খেতে হয়/ — আঘাত করলে প্রতি আঘাত পেতে হয়; মানুষের স্বভাব এই যে প্রতিশোধ লইতে ছাড়ে না, তারই ভাব। কুব্যবহার করিলে লোকের কুব্যবহার সহ্য করিতে হয়। ইটটি মারলে পাটকেলটি খেতে হয় কারও সঙ্গে দুর্ব্যবহার করলে বিনিময়ে দুর্ব্যবহার পেতেও হয়।

ইতঃপূর্বে

এডুলিচার শব্দকোষ

ইতঃপূর্বে/ — এর পূর্ববর্তী কালে; এটি যখন হয়নি তখন। ইতঃপূর্বে ইতিপূর্বের শুদ্ধ কিন্তু অপ্র. রূপ।

ইটন

এডুলিচার শব্দকোষ

ইটন/ ক্রিয়া, ইষ্টক নিক্ষেপ করিয়া প্রহার করা; ইষ্টকাঘাত করা।

ইটপাটকেল

এডুলিচার শব্দকোষ

ইটপাটকেল /— আস্ত ইট এবং ইটের ভগ্ন খণ্ড। পাটকেল দ্রষ্টব্য। প্রয়োগ— ইট-পাটকেল ছুঁড়িয়া মারা। ইটপাটকেল বি. পুরো বা টুকরো ইট, ইট বা তার টুকরো।

ইঞ্চাক

এডুলিচার শব্দকোষ

ইঞ্চাক/ [সংস্কৃত] বিশেষ্য, ইচঁলা বা ইচা মাছ; মোচা চিংড়ি; চিংড়ি মাছ।