Alphabet: ই
ইচ্ছাক্রমে
ক্রিয়া-বিশেষণ ইচ্ছায়; বাসনানুসারে; বাঞ্ছাপূর্বক; নিজের ইচ্ছায়; স্বেচ্ছায়। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + ক্রমে।
ইচ্ছাকৃত
বিশেষণ ইচ্ছা করে করা বা সম্পাদিত; নিজের ইচ্ছায় করা হয়েছে এমন (ইচ্ছাকৃত গাফিলতি)। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + কৃত।
ইচ্ছাকল্পতরু
বিশেষ্য অভীষ্টদাতা বৃক্ষ; বাসনা পূর্ণকারী কল্পবৃক্ষ; বাঞ্ছাকল্পতরু। [বাঞ্ছা বা ইচ্ছাকল্পতরু স্বরূপ অর্থে] বিষ্ণু; কৃষ্ণ। ‘বাঞ্ছাকল্পতরু তুমি, এই বাঞ্ছা করি আমি, চিতগামী হয়ে কর ধন্য এ জীবন।’ —বাংলা গান। অভীষ্টদাতা; ইষ্টদেবতা। ব্যুৎপত্তি ইচ্ছা (পূর্ণকারী) কল্পতরু, মধ্যপদলোপী।
ইংরেজিয়ান
বিশেষ্য ইংরেজদের চালচলনের উৎকট বা অন্ধ অনুকরণ, সাহেবিয়ানা। ব্যুৎপত্তি european এর নকলে(?)।
ইন্দুর
বিশেষ্য মুষিক; ইঁদুর। উন্দুর দ্রষ্টব্য। লম্বা লেজ ও তীক্ষ্ণ দাঁতওয়ালা এবং বিড়ালের খাদ্য হিসাবে পরিচিত ছোট প্রাণীবিশেষ, মূষিক। ব্যুৎপত্তি সংস্কৃত ইন্দুর। হিন্দি, ওড়িয়া ইন্দুর; মরাঠী উন্দীর; তেলুগু পান্দিকক্কু।
ইঙ্গুদী তেল
বিশেষ্য ইঙ্গুদ তেল; ইঙ্গুদ বা ইঙ্গুদী বীজের রস থেকে তৈরি তেল। ব্যুৎপত্তি সংস্কৃত ইঙ্গুদী + বাংলা তেল।
ইঙ্গুদী
বিশেষ্য কাঁটাযুক্ত তাপস তরু; কণ্টকী বৃক্ষবিশেষ; Terminalia Catappa.। (পুংলিঙ্গ) ইঙ্গুদ। জ্যোতিষ্মতী। লতাফটকী; putranjiva; balanites roxburghii. বিশেষত্ব ইঙ্গুদীবৃক্ষ ১৫/১৬ হাত উচ্চ হয়। এর ফল আমফলের মত কিন্তু তিক্তাস্বাদ। বীজ হতে তৈল হয়। পুর্বকালের ঋষিগণ এই তৈল ব্যবহার করতেন। সংস্কৃত সাহিত্যে এই শব্দের বহুল প্রয়োগ আছে। ব্যুৎপত্তি সংস্কৃত √ ইন্গ্ (গমনে) দ (যে দান করে) ঈ — … Read more