অংশিদার অংশিদার বিশেষ্য অংশের মালিক; ভাগী; ভাগীদার; ব্যবসায় বা সম্পত্তির অংশভাক্ বা মালিক; share holder; partner. ‘… সংবাদ সুধাকর নামক এক অধর্ম্মপত্রের অংশিদার হইয়াছেন।’ সংবাদ প্রভাকর, ১৮৩১। ব্যুৎপত্তি সংস্কৃত অংশ২ + ইন্ + ফারসি দার (অধিকারী অর্থে)।