অংশীবাদ অংশীবাদ বিশেষ্য সৃষ্টিকর্তার অংশীদার করা; শির্ক; আল্লাহর একত্ব অস্বীকার করা। ‘শিরক বা অংশীবাদের একটা বড় অংশ হইতে নরপূজা।’ মোহাম্মদী পত্রিকা, ১৯৩২। ব্যুৎপত্তি সংস্কৃত অংশিন্ = (অংশ২ + ইন্) + বদ্ (বলা) + অ (ভাববাচ্য)।