অকটবিকট অকটবিকট বিশেষ্য ভয়ে কাচুমাচু হওয়া; ত্রাসে বিকৃত আকার বা অঙ্গভঙ্গি। ছট্ফট্। ‘অকটবিকট করে পড়িয়া তরাসে।’— কৃত্তিবাস ওঝা। ব্যুৎপত্তি সংস্কৃত আকৃতি-বিকৃতি থেকে মধ্য বাংলা।