অকথনীয় অকথনীয় বিশেষণ বলার অনুপযুক্ত; অনির্বচনীয়; যা বলা উচিত নয়; যা কথা দ্বারা প্রকাশ করা যায় না। গোপন। অশ্লীল। বিশেষ্য স্ত্রীলিঙ্গ, কথনীয়া। ব্যুৎপত্তি সংস্কৃত ন = অ + কথনীয় (বলার উপযুক্ত, বক্তব্য)। কথনীয় দ্রষ্টব্য।