ইকরার ইকরার বিশেষ্য একরার; স্বীকার; কবুল; গ্রহণ; মানা। ‘ভবানীঠাকুর ইংরেজকে ধরা দিলেন, সকল ডাকাইতি একরার (ইকরার) করিলেন।’ — দেবীচৌধুরানী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ক্রিয়া একরার করা; স্বীকার কার; কবুল করা; গ্রহণ করা; মেনে নেওয়া। ব্যুৎপত্তি আরবী ইকরার।