ইচ্ছাবতী ইচ্ছাবতী বিশেষ্য, বিশেষণ যে স্ত্রী ইচ্ছামত কাজ করে। যে স্ত্রী আকাঙ্ক্ষা বা অভিলাষ বা লোভ করে; ধনাদিতে স্পৃহাবতী; বাসনাবতী। কামুকী (নারী)। (পুংলিঙ্গ) ইচ্ছাবান্ (মূল ইচ্ছাবৎ)। বিশেষণ অভিলাষী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বৎ + ঈ (স্ত্রীলিঙ্গ)।