Alphabet: ই
ইষ্টিমার
ইষ্টিমার/ [ইং-steamer >] বিশেষ্য, বাষ্পীয় পোত; কলের জাহাজ। ইষ্টিমার [ইং-steamer] বিশেষ্য, বাষ্পীয় পোতবিশেষ।
ইষ্টসিদ্ধি
ইষ্টসিদ্ধি/ – মনোবাঞ্ছার পূর্তি। ইষ্টাপত্তি দ্রষ্টব্য। ইষ্টসিদ্ধি বি. অভীষ্ট বস্তু পাওয়া।
ইষ্টাপত্তি
ইষ্টাপত্তি/ [ইষ্ট (অভিলষিত) + আপত্তি (প্রাপ্তি)] বিশেষ্য, ইষ্টসিদ্ধি। ২ লাভ। ৩ উপকার। ইষ্টাপত্তি বি. ১ অভীষ্ট বস্তু লাভ; ২ লাভ; ৩ উপকার। [সং. ইষ্ট + আপত্তি (প্রাপ্তি)]।
ইষ্টাপূর্ত
ইষ্টাপূর্ত/ [ইষ্ট (কৃতোৎসর্গ) + পূর্ত (খাতাদি কর্ম)] বিশেষ্য, সাধারণের হিতার্থ যজ্ঞ, কূপাদি খনন, দেবালয় নির্ম্মাণ ইষ্টাপূর্ত কর্ম। ২ [ইষ্ট শ্রৌত) + পূর্ত (স্মার্ত)] বৈদিক ও স্মৃতিসম্মত কর্ম বা কর্মফল। প্রয়োগ— এতে তোমার কিছু ইষ্টাপূর্ত আছে কি?