ইস

এডুলিচার শব্দকোষ

ইস/ অব্য. বিস্ময় বিরক্তি আক্ষেপ প্রভৃতি সূচক ধ্বনি (ইস্, এখন কী হবে?)। [দেশি-ধ্বন্যা.]।

ইসকুল

এডুলিচার শব্দকোষ

ইসকুল/ -ইশকুল-এর বানানভেদ।

ইষ্টিকা

এডুলিচার শব্দকোষ

ইষ্টিকা/ [রসায়ণ] বিশেষ্য, ইষ্টকের গুঁড়া; সুরকি brickdust. ইষ্টিকা বিশেষ্য, দগ্ধমৃৎখণ্ড; ইট।

ইসটিমার

এডুলিচার শব্দকোষ

ইসটিমার/ [ইং-steamer >] বিশেষ্য, বাষ্পীয় পোত; কলের জাহাজ।

ইষ্টিকাচূর্ণ

এডুলিচার শব্দকোষ

ইষ্টিকাচূর্ণ/ [রসায়ণ] বিশেষ্য, ইষ্টকের গুঁড়া; সুরকি brickdust.

ইসদন্ত

এডুলিচার শব্দকোষ

ইসদন্ত/ [প্রাদে◦] বিশেষ্য, কসের দাঁত। ‘আর বাঙ্গাল বলে রে কহিতে বাসি লাজ। ইসদন্ত গেল মোর জীবনে কি কাজ।’ —ধর্ম্মমঙ্গল, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্ত্তী। ইসদন্ত বি. কশের দাঁত, গালের পাশের দাঁত। [দেশি]।

ইসপিস

এডুলিচার শব্দকোষ

ইসপিস/ -নিশপিশ দ্রষ্টব্য।

ইষ্টিপত্র

এডুলিচার শব্দকোষ

ইষ্টিপত্র/ ইচ্ছাপত্র-র রূপভেদ। দ্র ইচ্ছা।