Alphabet: ই
ইশপিশ
ইশপিশ/ [নিশ্ পিশ্ দ্রষ্টব্য] বিশেষ্য, অস্থির; অশান্ত; চঞ্চল। ২ কোন কিছু করিবার জন্য হস্তকণ্ডূয়ন। প্রয়োগ— মন ইশপিশ করা; গা ইশপিশ করা।
ইশারা
ইশারা/ [আরবী ইশারাহ্। গ্রাম্য ইসেরা। ইশারা করা, ইশারা দেওয়া, ইশারা পাওয়া] বিশেষ্য, ইঙ্গিত। ‘করিয়া বিজলীভঙ্গি ইশারা আমাকে, উড়ায়ে জলদচুল ধরে’ খেতে আসে।’—ফুলরেণু। ইশারা বি. ইঙ্গিত, সংকেত। [আ. ইশারাহ্]।
ইষণা
ইষণা/ [এষণ (দ্রষ্টব্য)-এ = ই। তুলনামূলক volition] বিশেষ্য, ইচ্ছাশক্তির প্রয়োগ; মনন; ইচ্ছা; এষণা; অম্বেষণ; অনুসন্ধান। ‘যে সত্যের ইষণায় আজ আমরা উদ্ধুদ্ধ হ’য়ে উঠেছি * * সেই সে প্রেরণা * * বড় অল্প নয়।’— প্রবর্ত্তক।