Alphabet: ই
ইল্লী
ইল্লী/ [দিল্লীর সহযোগী শব্দ] অব্যয়, অনির্দ্দেশ্য; অজানা সুদূর দেশ। ‘কত ইল্লী দিল্লী হয়ে এখন ঘরে এসে বসেছে।’
ইলেক্ট্রোটাইপ
ইলেক্ট্রোটাইপ/ [ইংরেজি electro-type] বিশেষ্য, বৈদ্যুতিক প্রক্রিয়াদ্বারা নির্মিত তাম্রময় আধার ফলক।
ইলেক্ট্রোপ্যাথি
ইলেক্ট্রোপ্যাথি/ [ইংরেজি electro-pathyর লিপ্যন্তর] বিশেষ্য, তাড়িতঘটিত চিকিৎসা-বিজ্ঞান বা প্রণালী।
ইলোরা
ইলোরা/ বিশেষ্য, দৌলতাবাদ এবং আওরাঙ্গাবাদ নগরের নিকটস্থ গুহামন্দির (cave-temple) হতে এক ক্রোশ দুরে অবস্থিত নগরবিশেষ। কথিত আছে, বহু শতাব্দী হইল এই সমস্ত ইলিচপুরের রাজা ইলু কর্তৃক নির্ম্মিত হইয়াছে।—সন্দেশাবলী।
ইল্বৎ
ইল্বৎ/ [আদালতি ভাষায় দলিলে] অব্যয়, দরুণ। ‘জামিনীর ইল্বতে (on account of the bail standing surety for)।
ইল্ববাহ
ইল্ববাহ/ বিশেষ্য, অগস্ত্য পুত্র; ইনি বাল্যকালে পিতার আলয়ে ইধ্ম (অগ্নি-সন্দীপন কাষ্ঠ) ভার বহন করিতেন বলিয়া এই নাম।