ইন্দ্রদ্বীপ
ইন্দ্রদ্বীপ/ বিশেষ্য, ভারতবর্ষের নয় ভাগের এক ভাগ। অন্য ৮ ভাগ যথা—(২) কশেরুমান্, (৩) তাম্রবর্ণ, (৪) গভস্তিমান্, (৫) নাগদ্বীপ, (৬) সৌম্য, (৭) গান্ধর্ব, (৮) বারুণ। ভারতবর্ষবিচার গ্রন্থমতে ইহা ইংলণ্ড।
ইন্দ্রদ্বীপ/ বিশেষ্য, ভারতবর্ষের নয় ভাগের এক ভাগ। অন্য ৮ ভাগ যথা—(২) কশেরুমান্, (৩) তাম্রবর্ণ, (৪) গভস্তিমান্, (৫) নাগদ্বীপ, (৬) সৌম্য, (৭) গান্ধর্ব, (৮) বারুণ। ভারতবর্ষবিচার গ্রন্থমতে ইহা ইংলণ্ড।
ইন্দ্রদ্যুম্ন/ [ইন্দ্র-দ্যুম্ন (ধন)-ইন্দ্রের ন্যায় ধনযার—বহুব্রীহি] বিশেষ্য, অবন্তীর জনৈক সূর্যবংশীয় রাজা। ইনি পরম বিষ্ণুভক্ত ছিলেন। ইনিই পুরীধামে জগন্নাথদেবের মন্দির ও দারুময় মূর্তি প্রতিষ্ঠা করেন। মতান্তরে ইনি অযোধ্যার অধিপতি ছিলেন। ‘পূর্ব্বে ছিলা অযোধ্যায় রাজা ইন্দ্রদ্যুম্ন বায়, সূর্য্যবংশে সূর্য্যের সমান।’—অন্নদামঙ্গল। ২ গন্ধমাদনের সন্নিকটস্থ সরোবর বিশেষ। ৩ অযোধ্যারাজ ইন্দ্রদ্যুম্ন কর্তৃক পুরীধামে প্রতিষ্ঠিত হ্রদ। ‘* * গরুর খুরে, মাটী উড়ে … Read more
ইন্দ্রদ্রু/ [ইন্দ্র-দ্রু, দ্রুম (বৃক্ষ)-৬ তৎ। এই বৃক্ষে ইন্দ্রের নিশান বাঁধা আছে বলে এই নাম] বিশেষ্য, অর্জুন বৃক্ষ। ২ কুড়চী গাছ।
ইন্দ্রদ্রুম /[ইন্দ্র-দ্রু, দ্রুম (বৃক্ষ)-৬ তৎ। এই বৃক্ষে ইন্দ্রের নিশান বাঁধা আছে বলে এই নাম] বিশেষ্য, অর্জুন বৃক্ষ। ২ কুড়চী গাছ।
ইন্দ্রজালক/ [ইন্দ্রজাল (কুহক) + অক, ইক (সম্বন্ধার্থে, জ্ঞাতার্থে)] বিশেষণ, ইন্দ্রজাল সম্বন্ধীয়; ইন্দ্রজাল সম্ভূত; ঐন্দ্রজালিক। ২ বিশেষ্য, বাজীকর; কুহকী; ভোজবিদ্যানিপুণ- ব্যক্তি। ব্রজবুলি ইন্দ্রজালক (বিদ্যাপতি)।
ইন্দ্রধনু/ [মূল ইন্দ্রধনুস্] বিশেষ্য, ইন্দ্রচাপ; শক্রধনু। ২ রামধনু rainbow. ইন্দ্রধনু -ইন্দ্রচাপ এর অনুরূপ।
ইন্দ্রজালিক/ [ইন্দ্রজাল (কুহক) + অক, ইক (সম্বন্ধার্থে, জ্ঞাতার্থে)] বিশেষণ, ইন্দ্রজাল সম্বন্ধীয়; ইন্দ্রজাল সম্ভূত; ঐন্দ্রজালিক। ২ বিশেষ্য, বাজীকর; কুহকী; ভোজবিদ্যানিপুণ- ব্যক্তি। ব্রজবুলি ইন্দ্রজালক (বিদ্যাপতি)। ইন্দ্রজালিক, ঐন্দ্রজালিক বি. জাদুকর, মায়াবী। ☐ বিণ. ইন্দ্রজালসম্বন্ধীয়।
ইন্দ্রধ্বজ/ [ইন্দ্র + ধ্বজা (পতাকা) ৬ তৎপুরুষ, ইন্দ্রের সন্তোষার্থে ধ্বজা] বিশেষ্য, ভাদ্র শুক্লা দ্বাদশীতে রাজ্যের বিঘ্নশান্তিও প্রজাবৃদ্ধির কামনার রাজারা পূর্বে ইন্দ্রের প্রীত্যর্থে, যে ধ্বজা বিধিমত পূজা করে প্রোথিত করতেন, এই ধ্বজা উত্থাপন ঘটিত উৎসব সাতদিন থাকত, পরে বৈধ অনুষ্ঠান সহ ধ্বজা বিসর্জত হত। [রামায়ণ]
ইন্দ্রনীল/ [ইন্দ্র (অত্যুত্তম) -নীল (নীলবর্ণ) + অ (অস্ত্যার্থ) ক (স্বার্থ)] বিশেষ্য, মকরত মণি; নীলকান্ত মণি; পান্না a sapphire. [দুগ্ধের ভিতর এই মণি রাখিলে দুগ্ধ নীলবর্ণ হয়-শব্দস্তেমমহানিধি]। ইন্দ্রনীল বি. মরকত, নীলকান্তমণি, পান্না (‘ইন্দ্রমণির হার’)।