ইন্দ্রজিৎ

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রজিৎ/ [ইন্দ্র-জিৎ-জি (জয় করা) + ক্বিপ (কর্তৃবাচ্য)—যে জয় করে। যে ইন্দ্রকে জয় করিয়াছে] বিশেষ্য, রাবণপুত্র; মেঘনাদ। ‘আমারে জিনিয়া বেটার নাম ইন্দ্রজিৎ’—কৃত্তিবাস ওঝা। ২ বিশেষণ, ইন্দ্রজয়কারী; বাসবজয়ী। ‘কি কৌশলে, রাক্ষস ভরসা ইন্দ্রজিৎ মেঘনাদে-অজেয় জগতে-উর্ম্মিলাবিলাসী নাশি, ইন্দ্রে নিঃশঙ্কিলা।’—মেঘনাদবধ কাব্য [মেঘনাদ মহামায়ার পূজা করে মায়াবল লাভ করেছিলেন। রাবণের দিগ্বিজয় সূত্রে দেবরক্ষে যুদ্ধ বাধলে, মেঘনাদ মায়াবলে অদৃশ্য থেকে ইন্দ্রকে … Read more

ইন্দ্রনীলক

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রনীলক/ [ইন্দ্র (অত্যুত্তম) -নীল (নীলবর্ণ) + অ (অস্ত্যার্থ) ক (স্বার্থ)] বিশেষ্য, মকরত মণি; নীলকান্ত মণি; পান্না a sapphire. [দুগ্ধের ভিতর এই মণি রাখিলে দুগ্ধ নীলবর্ণ হয়-শব্দস্তেমমহানিধি] । ইন্দ্রনীলক বি. মরকত, নীলকান্তমণি, পান্না (‘ইন্দ্রমণির হার’)।

ইন্দ্রজিদ্বিজয়ী

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রজিদ্বিজয়ী/ [ইন্দ্রজিৎ + বিজয়ী, জয়ী] বিশেষ্য, বিশেষণ, লক্ষ্মণ; মেঘনাদবধকারী।

ইন্দ্রণী

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রণী/ [ইন্দ্র (দ্রষ্টব্য) + ঈ (স্ত্রীং আন আগম)] বিশেষ্য, ইন্দ্রপত্নী; শচী। (ঐতরের ব্রাহ্মণে ইন্দ্রপত্নীর নাম ‘প্রসহা’)। ২ অষ্টমাতৃকার একজন। ৩ যোগিনী বিশেষ। ৪ দুর্গা। ‘ইচ্ছারূপা ইন্দুমুখী ইন্দ্রাণী ইন্দিরা। ইন্দীবরনয়নী ইঙ্গিতে ইচ্ছ ইরা।’ —অন্নদামঙ্গল, ভারতচন্দ্র রায়গুণাকর। ৫ নীল নিসিন্দা nigundo. ৬ বড় এলাচ amomum subulatum. ৭ ছোট এলাচ elettaria cardamomum.

ইন্দ্রতুলক

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রতুলক/ [ইন্দ্র-তূল, তূলক, তূলা (কার্পাস)] বিশেষ্য, আকাশ হতে পতিত সূত্র, আকাশ বুড়ীর সূতা।

ইন্দ্রতূল

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রতূল/ [ইন্দ্র-তূল, তূলক, তূলা (কার্পাস)] বিশেষ্য, আকাশ হতে পতিত সূত্র, আকাশ বুড়ীর সূতা।

ইন্দ্রতূলা

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রতূলা/ [ইন্দ্র-তূল, তূলক, তূলা (কার্পাস)] বিশেষ্য, আকাশ হতে পতিত সূত্র, আকাশ বুড়ীর সূতা।

ইন্দ্রকোষ

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রকোষ/ [ইন্দ্র (অত্যুত্তম) কোষ (স্থান)—৬ তৎ] বিশেষ্য, মঞ্চ। ২ খট্বা; পর্যঙ্ক। ৩ জানালার বাহিরের বারাণ্ডা balcony. ৪ তাক; দেয়ালগিরি; ব্রাকেট bracket.

ইন্দ্রগোপ

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রগোপ/ [ইন্দ্র- (অত্যুত্তম) গো (কিরণ) প (যে পালন করে) যে অত্যুত্তম শোভা ধারণ করে] বিশেষ্য, রক্তবর্ণ ক্ষুদ্র কীটবিশেষ; মখমলী coccinella. ইন্দ্রগোপ বি. বর্ষাকালে প্রাদুর্ভাব হয় এমন রক্তবর্ণ কীটবিশেষ, মখমলি পোকা।