ইন্দুরত্ন

এডুলিচার শব্দকোষ

ইন্দুরত্ন/ [ইন্দু (সদৃশ) শুভ্র বর্ণ হেতু] বিশেষ্য, মুক্তা [বিদ্যাপতি]।

ইন্দ্রচক্র

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রচক্র/ বিশেষ্য, যুদ্ধস্ত্রবিশেষ [রত্নমালা]।

ইন্দুরনি

এডুলিচার শব্দকোষ

ইন্দুরনি/ [ইন্দুর + কাণ-ঈ (স্ত্রীং)। তুলনামূলক সংস্কৃত উন্দুরকর্ণী] বিশেষ্য, একপ্রকার গাছ; জলের পানা বিশেষ; (ইহার আকার ইঁদুরের কাণের মত)।

ইন্দুরেখা

এডুলিচার শব্দকোষ

ইন্দুরেখা/ [ইন্দু কলা, দল, রেখা, লেখা ইত্যাদি ৬ তৎ] বিশেষ্য, চন্দ্রকলা; চন্দ্রের ১৬ ভাগের একভাগ digit of the moon. [চন্দ্র- কলা দ্রষ্টব্য]। ইন্দুরেখা [ইন্দু— রেখা, লেখা = পঙ্ক্তি (৬ তৎ)] বিশেষ্য, চন্দ্রকলা; চন্দ্রখণ্ড। ২ সোমলতা। ৩ গুলঞ্চ। ৪ যামিনী।

ইন্দ্রচাপ

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রচাপ/ [ইন্দ্র- চাপ (ধনুঃ)-৬ তৎ] বিশেষ্য, ইন্দ্রধনুঃ; ইন্দ্রায়ুধ। ২ রামধনু। ‘কিরীটছটা কবরী উপরি, হায় রে, শোভিল যণা কাদম্বিনীশিরে ইন্দ্রচাপ।’ —মেঘনাদবধ কাব্য। ইন্দ্রচাপ বি. ১ ইন্দ্রের ধনুক; ২ রামধনু।

ইন্দুলেখা

এডুলিচার শব্দকোষ

ইন্দুলেখা/ [ইন্দু কলা, দল, রেখা, লেখা ইত্যাদি ৬ তৎ] বিশেষ্য, চন্দ্রকলা; চন্দ্রের ১৬ ভাগের একভাগ digit of the moon. [চন্দ্র- কলা দ্রষ্টব্য]। ইন্দুলেখা [ইন্দু— রেখা, লেখা = পঙ্ক্তি (৬ তৎ)] বিশেষ্য, চন্দ্রকলা; চন্দ্রখণ্ড। ২ সোমলতা। ৩ গুলঞ্চ। ৪ যামিনী। ইন্দুলেখা বি. চন্দ্রকলা।

ইন্দ্রজাল

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রজাল/ [ইন্দ্র (ইন্দ্রিয়)-জাল (আচ্ছাদন করা) অ (কর্তৃবাচ্য)-যে ইন্দ্রিয় আচ্ছাদন করে অর্থাৎ ভ্রান্তিতে পাতিত করে] বিশেষ্য, চতুঃষষ্টি কলা বিদ্যার অন্তর্গত বিদ্যাবিশেষ; যদ্বারা অপ্রকৃত বস্তুতে প্রকৃতভাব দর্শন করায়; কুহক; ভেল্কী; ভোজবাজী। ২ মায়া। ৩ ছল; প্রতারণা। ইন্দ্রজাল বি. জাদু, ভোজবাজি, ম্যাজিক; ভেলকি; মায়া (সুরের ইন্দ্রজাল)।

ইন্দুশেখর

এডুলিচার শব্দকোষ

ইন্দুশেখর/ বি. চাঁদ যাঁর ললাটভূষণ; চন্দ্রচূড়; শিব।