ইস্তিম্রারী
ইস্তিম্রারী/ [আরবী -ইস্তিম্রারী। গ্রা◦ -’ইস্তমকরারি’, ‘ইস্তিমারী’] বিশেষণ, চিরস্থায়ী; পৌনঃপুনিক। ২ যে সকল তালুক চিরস্থায়ী বন্দোবস্তের পূর্ব্বাবধি বিদ্যমান্ আছে; চিরনির্দ্ধারিত খাজনার তালুক।
ইস্তিম্রারী/ [আরবী -ইস্তিম্রারী। গ্রা◦ -’ইস্তমকরারি’, ‘ইস্তিমারী’] বিশেষণ, চিরস্থায়ী; পৌনঃপুনিক। ২ যে সকল তালুক চিরস্থায়ী বন্দোবস্তের পূর্ব্বাবধি বিদ্যমান্ আছে; চিরনির্দ্ধারিত খাজনার তালুক।
ইস্তিরি/ [হি◦-ইস্তিরী, সং-স্তরী = যে স্তরে স্তরে রাখে, ভাঁজ করে] বিশেষ্য, ধৌত বস্ত্র মসৃণ কঠিন করিবার জন্য লৌহময় যন্ত্রবিশেষ। ইস্তিরি বি. বস্ত্রাদি মসৃণ ও চকচকে করা, বস্ত্রাদি মসৃণ ও চকচকে করার জন্য ধাতুনির্মিত যন্ত্রবিশেষ। [পো. estirar]।
ইস্তিহার/ [আরবী -ইশ্তি- হার্। আরবী -শোহ্রৎ (প্রচার) > গ্রা◦ এস্তেহার] বিশেষ্য, বিজ্ঞাপন; নোটিস। ইস্তিহার ইস্তাহার দ্রষ্টব্য।
ইসরাফিল/ বি. চারজন শ্রেষ্ঠ ফিরিশতার অন্যতম, যাঁর শিঙার ফুৎকারে মহাপুনরুত্থান সূচিত হয়। [আ. ইসরাফীল্]।
ইসলাম/ [আরবী -ই̣ স্লাম = মুসলমান হওয়া] বিশেষ্য, মুসলমান। ‘আর হজরত মোহাম্মদ (দঃ) ছিলেন অগ্নি উপাসনার বিরোধী ইস্লামের প্রচারক।’ —সম্মিলনী, ১৩৩৪। ইসলাম বি. ১ হজরত মোহাম্মদ প্রবর্তিত ধর্ম মুসলমানদের ধর্ম। ইসলাম, ইস্লাম [আরবী ] বিশেষ্য, হজরৎ মুহম্মদ প্রবর্ত্তিত মুসলমান ধর্ম্ম। বিশেষণ, ইসলামী, ইসলামিয় -উক্ত ধর্ম্ম সম্বন্ধীয়।
ইসাদ/ [ইশাদী দ্রষ্টব্য-১১৬২ সালের বাং] বিশেষ্য, সাক্ষী। ‘ব্রাহ্মণীরে ইসাদ রাখিয়া গেলা ঘরে।’ —রা◦ ভট্ট (সত্যনারায়ণ) [অপ্র◦]।
ইসারা/ [আরবী ইশারাহ্। গ্রাম্য ইসেরা। ইশারা করা, ইশারা দেওয়া, ইশারা পাওয়া] বিশেষ্য, ইঙ্গিত। ‘করিয়া বিজলীভঙ্গি ইশারা আমাকে, উড়ায়ে জলদচুল ধরে’ খেতে আসে।’—ফুলরেণু।