ইসেবগুল

এডুলিচার শব্দকোষ

ইসেবগুল/ [ফারসি-অস্প্ (অশ্ব) গুল্ (ফুল)-অশ্ব কর্ণের মত পত্র ও বীজ বলিয়া] বিশেষ্য, স্বনামখ্যাত বীজ plantago ovater. ঈশবগুল দ্রষ্টব্য।

ইস্

এডুলিচার শব্দকোষ

ইস্/ [প্রাদে◦। অনুকার] অব্যয়,  আশ্চর্যবোধক; বিস্ময়সূচক। ২ বৈপরীত্যবোধক। ‘ইস্ বাঙ্গাল পেয়েছেন কি আমায়?’ —দ্বিজেন্দ্রলাল রায়। ৩ ক্লেশব্যঞ্জক। ইস্ অব্য. বিস্ময় বিরক্তি আক্ষেপ প্রভৃতি সূচক ধ্বনি (ইস্, এখন কী হবে?)। [দেশি-ধ্বন্যা.]।

ইস্ক

এডুলিচার শব্দকোষ

ইস্ক/ [আরবী ইশ্‌ক় (প্রেম)] বিশেষ্য, প্রেম; ভালবাসা। ইস্কের-প্রেমের। (কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক ব্যবহৃত)।

ইস্কাতর

এডুলিচার শব্দকোষ

ইস্কাতর/ [ফ্রা◦-escritoire >] বিশেষ্য, লিখিবার ডেস্ক।

ইস্কাপন্

এডুলিচার শব্দকোষ

ইস্কাপন্/ বিশেষ্য, তাসখেলার তাসবিশেষ। (ছোট বোঁটাযুক্ত কাল রঙের পান আঁকা কাগজ খণ্ড)।

ইস্কুল

এডুলিচার শব্দকোষ

ইস্কুল/ -ইশকুল-এর বানানভেদ। ইস্কুল -ইশকুল-এর রূপভেদ।

ইস্ক্রুপ

এডুলিচার শব্দকোষ

ইস্ক্রুপ/ [ইং-screw >] বিশেষ্য, পেঁচ; পাক দেওয়া প্রেক। ইস্ক্রুপ স্ক্রু (screw) – র বিকৃত রূপ।

ইস্টিলপেন

এডুলিচার শব্দকোষ

ইস্টিলপেন/ [ইং- steel-pen এর লিপ্যন্তর] বিশেষ্য, লৌহনির্মিত লেখনীমুখ; কলমের অগ্রভাগ যা লেখনীদণ্ডে যুড়িয়া লিখিতে হয়।

ইস্টেশন

এডুলিচার শব্দকোষ

ইস্টেশন/ [ইং-station এর লিপান্তর] আড্ডা; রেল, ষ্টীমার, ট্রাম ইস্টেশনের যাত্রীদিগের নাবা উঠার স্থান।