ইশপিশ

এডুলিচার শব্দকোষ

ইশপিশ/ [নিশ্ পিশ্ দ্রষ্টব্য] বিশেষ্য, অস্থির; অশান্ত; চঞ্চল। ২ কোন কিছু করিবার জন্য হস্তকণ্ডূয়ন। প্রয়োগ— মন ইশপিশ করা; গা ইশপিশ করা।

ইশরমূল

এডুলিচার শব্দকোষ

ইশরমূল/ বি. বিষহর লতাবিশেষের মূল, অর্কমূলা, Aristolochia Indiaca. [বিষহর মূল?]।

ইশাদি

এডুলিচার শব্দকোষ

ইশাদি/ বি. সাক্ষী। [ফা. ইশাদী]।

ইশাদী

এডুলিচার শব্দকোষ

ইশাদী/ [ফারসি-ইশাদী। আরবী -শাহাদৎ = সাক্ষ্য। শাহিদ্ = সাক্ষী] বিশেষ্য, সাক্ষী witness.

ইশারা

এডুলিচার শব্দকোষ

ইশারা/ [আরবী ইশারাহ্। গ্রাম্য ইসেরা। ইশারা করা, ইশারা দেওয়া, ইশারা পাওয়া] বিশেষ্য, ইঙ্গিত। ‘করিয়া বিজলীভঙ্গি ইশারা আমাকে, উড়ায়ে জলদচুল ধরে’ খেতে আসে।’—ফুলরেণু। ইশারা বি. ইঙ্গিত, সংকেত। [আ. ইশারাহ্]।

ইশীকা

এডুলিচার শব্দকোষ

ইশীকা/ [ইষ্ (গমন করা) + ইক, ঈক (কর্তৃবাচ্য)] বিশেষ্য, হস্তীর চক্ষু- গোলক। ২ তুলি। ৩ কাশ; কুশ।

ইশ্

এডুলিচার শব্দকোষ

ইশ্/ ইস্ দ্রষ্টব্য।

ইষণা

এডুলিচার শব্দকোষ

ইষণা/ [এষণ (দ্রষ্টব্য)-এ = ই। তুলনামূলক volition] বিশেষ্য, ইচ্ছাশক্তির প্রয়োগ; মনন; ইচ্ছা; এষণা; অম্বেষণ; অনুসন্ধান। ‘যে সত্যের ইষণায় আজ আমরা উদ্ধুদ্ধ হ’য়ে উঠেছি * * সেই সে প্রেরণা * * বড় অল্প নয়।’— প্রবর্ত্তক।

ইষমূল

এডুলিচার শব্দকোষ

ইষমূল/ বিশেষ্য, বৃক্ষবিশেষ; ইষের মূল aristolochia Indica.