ইরাকি
ইরাকি/ বি. ইরাক দেশের অধিবাসী বা ভাষা। ☐ বিণ. ইরাক দেশ বা ওই দেশের অধিবাসীসম্বন্ধীয় (ইরাকি হামলা, ইরাকি গান)।
ইরাকি/ বি. ইরাক দেশের অধিবাসী বা ভাষা। ☐ বিণ. ইরাক দেশ বা ওই দেশের অধিবাসীসম্বন্ধীয় (ইরাকি হামলা, ইরাকি গান)।
ইরাকী/ [ইরাক + ঈ (সম্বন্ধে) বিশেষণ, ইরাণী; ইরাক-দেশীয় বা জাতীয়। ২ বিশেষ্য, ঐ দেশের ঘোড়া। ইরাক- ই-আরব-প্রাচীন আবিসিনিয়া the ancient Babylon. কাল্ডিয়া Chaldea. ইরাক-ই-আজ̣ম—মিডিয়া দেশ; মধ্যপ্রাচ্য। Media.
ইয়ারবক্সী/ [ফারসি বখ়শী (বেতন বিলি করে যে কর্মচারী। ফারসি— সাহায্য দানকারী help-mate. বখ়্শ্ = দান)। ফারসি—ইয়ার-বখ়্শ্ >। তুলনামূলক বয়স্য] বিশেষ্য, বন্ধুবান্ধব; ইয়ার বন্ধু।
ইরাণি/ [ফারসি-ঈরানী। ঈরাণ দ্রষ্টব্য। ‘সগর রাজা যে সমস্ত ক্ষত্রিয়-বংশকে যুদ্ধে পরাভব করিয়া নানারূপ চিহ্নিত, দেব ও অগ্নি উপাসনায় অধিকারী করেন, তাদের মধ্যে একটি বংশের নাম পহ্নব বা পহ্লব। তারা শ্মশ্রুমুণ্ডনে নিষেধিত হয় (বিষ্ণু পুরাণ ৪।৩—হরিবংশ)। পারসীক দেশে যে সমস্ত পুরাতন প্রস্তরময় নর-প্রতিমা দেখিতে পাওয়া যায়, সে সমুদায়ই শ্মশ্রু-বিশিষ্ট। অতএব ঐ পহ্লবেরা ইরাণি জাতিবিশেষ বোধ হয়।’—অক্ষয়কুমার … Read more
ইয়ুনানী/ বিশেষণ, গ্রীস সম্বন্ধীয়; যাবনিক। ২ গ্রীক আয়ুর্বেদীয়। ‘যুনানী ঔষধালয়’। ৩ বিশেষ্য, আয়োনিয়ার অধিবাসী; গ্রীক; যবন। ‘চিরবীর্য্যবতী, বীরপ্রসবিতা, অনন্তযৌবনা যুনানীমণ্ডলী’ — হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
ইয়ে/ বি. স্মরণ হয় না এই অবস্থায় অথবা বাঞ্ছিতভাব প্রকাশের উপযোগী শব্দ খুঁজে না পেলে ফাঁক পূরণের শব্দ। [দেশি]। ইয়ে, -এ [কথ্য] অব্যয়, কথার মাত্রা স্বরূপ, ইহা বাক্য সম্পূর্ণ ও সার্থক করিবার জন্য ব্যবহৃত হয়। যে শব্দ মনে বা মুখে আসিতেছে না ইহা দ্বারা সেই উহ্য শব্দের অর্থ করিয়া লওয়া যায়। ‘তাড়াতাড়ি জিব কাটিয়া দুলাল … Read more
ইয়োরামেরিকা/ [ইয়োরোপ + আমেরিকা] বিশেষ্য, য়ুরোপ এবং আমেরিকা Euro-America. ‘এসিয়ার ইজ্জৎ ইয়োরামেরিকায় আর ইয়োরামেরিকার ইজ্জৎ এসিয়ায় ছড়াইতে * *,’— বিনয়কুমার সরকার।