ইবেশ
ইবেশ/ [ই (এই)-বেশ] বিশেষ্য, এই বেশ; এরূপ বেশ; এই পোষাক বা পরিচ্ছদ। ‘দিগম্বরী বেশ ধর ইবেশ ছাড়িয়া।’—দুর্গামঙ্গল। ২ ইত্যাকার।
ইবেশ/ [ই (এই)-বেশ] বিশেষ্য, এই বেশ; এরূপ বেশ; এই পোষাক বা পরিচ্ছদ। ‘দিগম্বরী বেশ ধর ইবেশ ছাড়িয়া।’—দুর্গামঙ্গল। ২ ইত্যাকার।
ইব্রানী/ [আরবী ইব্রি, ইব্রানী (ইংরেজি Hebrew) + (বাংলা) আনী, ইঅ, ঈঅ (সম্বন্ধে)] বিশেষণ, ইহুদী জাতীয় বা সম্বন্ধীয়; হিব্রু।
ইব্রিয়/ [আরবী ইব্রি, ইব্রানী (ইংরেজি Hebrew) + (বাংলা) আনী, ইঅ, ঈঅ (সম্বন্ধে)] বিশেষণ, ইহুদী জাতীয় বা সম্বন্ধীয়; হিব্রু।
ইব্রীয়/ [আরবী ইব্রি, ইব্রানী (ইংরেজি Hebrew) + (বাংলা) আনী, ইঅ, ঈঅ (সম্বন্ধে)] বিশেষণ, ইহুদী জাতীয় বা সম্বন্ধীয়; হিব্রু।
ইমন/ [সঙ্গীতে] বিশেষ্য, স্বরমিলন। ২ রাগিণী বিশেষ। ইমন বি. সংগীতের রাত্রিকালীন রাগবিশেষ। [আ. য়মন]।
ইমনকল্যাণ/ বি. রাত্রিকালীন মিশ্ররাগবিশেষ। ইমনকল্যাণ বিশেষ্য, ইমন্ ও কল্যাণ যোগে উৎপন্ন মিশ্র রাগিণী।
ইন্সলভেন্ট/ [ইংরেজি insolventএর লিপ্যন্তর] বিশেষণ, ঋণ পরিশোধ করতে অসমর্থ বলে আদালত কর্তৃক গ্রাহ্য; দেউলিয়া।