ইন্দ্রাশন

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রাশন/ [বৈদ্যকে] বিশেষ্য, সম্বিদাবৃক্ষ; সিদ্ধি abrus precatorius.

ইন্দ্রসভা

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রসভা/ বিশেষ্য, অমরাবতীস্থ দেবসভা; সুধর্মা [এই সভা বিশ্বকর্মা বিনির্মিত, ৪০০ ক্রোশ পরিধি যুক্ত ও ২ ক্রোশ উচ্চ। একেবারে তেত্রিশকোটি দেবতা ও ৪৮০০০ ঋষির বসিবার স্থান।-পুরাণ]।

ইন্দ্রসাবর্ণি

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রসাবর্ণি/ [ইন্দ্র-সাবণি (সূর্যতনয়] বিশেষ্য, চতুর্দশ অর্থাৎ শেষ মনু। এই মন্বন্তরে অবতার বৃহদ্ভানু, ইন্দ্রের নাম শুচি, পবিত্র চাক্ষুষাদি দেবতা, অগ্নি, বাহু, শুদ্ধ, মাগধাদি সপ্তর্ষি এবং ঊরু গম্ভীর ব্রধ্মাদি মনুপুত্রগন হইবেন।—ভাগবত।

ইন্দ্রসুত

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রসুত/ [ইন্দ্র-সুত (পুত্র)—৬ তৎপুরুষ] বিশেষ্য, বালী রাজা। ২ জয়ন্ত। ৩ মধ্যম পাণ্ডব অর্জুন। ৪ অর্জুনবৃক্ষ। ইন্দ্রসুত বি. ১ ইন্দ্রের পুত্র জয়ন্ত; ২ বানররাজ বালী; ৩ তৃতীয় পাণ্ডব অর্জুন।

ইন্দ্রসেন

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রসেন/ [ইন্দ্র-সেন (সেনা)- ইন্দ্রসেনার ন্যায় সেনা যার-বহুব্রীহি] বিশেষ্য, নল রাজার দময়ন্তীগর্ভসম্ভুত পুত্র—মহাভারত। ২ যুধিষ্ঠিরের সারথি। ৩ সূর্যবংশীয় পূর্ণের পুত্র। ইঁহার পুত্রের নাম বীতিহোত্র।—ভাগবত। ইন্দ্রসেন বি. যুধিষ্ঠিরের রথের সারথি।

ইন্দ্রা

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রা/ বিশেষ্য, কাঁটা জামীর। ২ শচী।