ইন্দুভূষণ
ইন্দুভূষণ/ বি. চাঁদ যাঁর অলংকার অর্থাৎ শিব। ইন্দুভূষণ বিশেষণ, চন্দ্র যার ভূষণ বা অলঙ্কার। বিশেষ্য, শিব।
ইন্দুভূষণ/ বি. চাঁদ যাঁর অলংকার অর্থাৎ শিব। ইন্দুভূষণ বিশেষণ, চন্দ্র যার ভূষণ বা অলঙ্কার। বিশেষ্য, শিব।
ইন্দুভৃৎ/ [ইন্দু (চন্দ্র) ভৃৎ (ভৃ = ধারণ করা + ক্বিপ্ (কর্তৃবাচ্য) যে ধারণ করে—উপপদ] বিশেষ্য, চন্দ্রচূড়; শিব।
ইন্দুমতী/ [ইন্দু-মৎ (স্ত্য), ঈ (স্ত্রীং)] বিশেষ্য, পূর্ণিমা। ২ বিদর্ভরাজকুমারী এবং অজরাজমহিষী; দশরথের জননী। ৩ তীর্থবিশেষ। ইন্দুমতী বি. ১ পূর্ণিমা; ২ রঘুবংশীয় অঙ্গরাজের পত্নী।
ইন্দুমুখী/ বিণ. বি. (স্ত্রী.) চন্দ্রমুখী, (যে স্ত্রীলোক) চাঁদের মতো মুখবিশিষ্টা। ইন্দুমুখী বিশেষণ, ইন্দুবৎ মুখ যে স্ত্রীর; চন্দ্রাননা; সুন্দরী।
ইন্দুমৌলি/ বি. চাঁদ যাঁর ললাটভূষণ; চন্দ্রচূড়; শিব। ইন্দুমৌলী [ইন্দু-মৌলী [শিরোভূষণ) যার-বহুব্রীহি] বিশেষ্য, চন্দ্রচূড়; শিব।
ইন্দারা/ [সংস্কৃত অন্ধু > হিন্দি ইন্দারা] বিশেষ্য, কৃত্রিম ক্ষুদ্র জলাশয়; কূপ; পাতকূয়া।২ গভীর গর্ত।
ইন্দি/ [সংস্কৃত ইন্দ্রিয় (বীর্য) > গ্রাম্য সংক্ষেপণ, বা ইন্দ্ (পরমৈশ্বর্য) + ই, ঈ = কর্তৃবাচ্য] বিশেষ্য, লক্ষ্মী; সামর্থ্য; সম্বল; শক্তি; যোগ্যতা। গ্রাম্য-অশিষ্ট উক্তিতে। ‘পোঁদে নেই ইন্দি ভজরে গোবিন্দী।’ (নিজের নেই কোমরের জোর, সুতরাং শক্তির জন্য গোবিন্দ ভজ) —প্রবচন। (২) সম্বলহীনের গোবিন্দ নামে ভিক্ষা বা লক্ষীছাড়ার লক্ষ্মীপতিকে স্মরণ করার ইঙ্গিত। ২ [প্রাচীন বাংলা] ইন্দ্রিয়। ‘পাঞ্চ ইন্দি।’—বৌদ্ধগান … Read more