ইসেবগুল
ইসেবগুল/ [ফারসি-অস্প্ (অশ্ব) গুল্ (ফুল)-অশ্ব কর্ণের মত পত্র ও বীজ বলিয়া] বিশেষ্য, স্বনামখ্যাত বীজ plantago ovater. ঈশবগুল দ্রষ্টব্য।
ইসেবগুল/ [ফারসি-অস্প্ (অশ্ব) গুল্ (ফুল)-অশ্ব কর্ণের মত পত্র ও বীজ বলিয়া] বিশেষ্য, স্বনামখ্যাত বীজ plantago ovater. ঈশবগুল দ্রষ্টব্য।
ইস্/ [প্রাদে◦। অনুকার] অব্যয়, আশ্চর্যবোধক; বিস্ময়সূচক। ২ বৈপরীত্যবোধক। ‘ইস্ বাঙ্গাল পেয়েছেন কি আমায়?’ —দ্বিজেন্দ্রলাল রায়। ৩ ক্লেশব্যঞ্জক। ইস্ অব্য. বিস্ময় বিরক্তি আক্ষেপ প্রভৃতি সূচক ধ্বনি (ইস্, এখন কী হবে?)। [দেশি-ধ্বন্যা.]।
ইস্ক/ [আরবী ইশ্ক় (প্রেম)] বিশেষ্য, প্রেম; ভালবাসা। ইস্কের-প্রেমের। (কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক ব্যবহৃত)।
ইস্ক্রুপ/ [ইং-screw >] বিশেষ্য, পেঁচ; পাক দেওয়া প্রেক। ইস্ক্রুপ স্ক্রু (screw) – র বিকৃত রূপ।
ইস্টিলপেন/ [ইং- steel-pen এর লিপ্যন্তর] বিশেষ্য, লৌহনির্মিত লেখনীমুখ; কলমের অগ্রভাগ যা লেখনীদণ্ডে যুড়িয়া লিখিতে হয়।
ইস্টেশন/ [ইং-station এর লিপান্তর] আড্ডা; রেল, ষ্টীমার, ট্রাম ইস্টেশনের যাত্রীদিগের নাবা উঠার স্থান।
ইস্তক জুতা সেলাই লাগাৎ চণ্ডীপাঠ/— সংসারের সকল কাজ; অধম বা নীচতম কার্য্য হতে উৎকৃষ্ট বা উচ্চতম কার্য্য পর্য্যন্ত।