ইক্ষুকাণ্ড

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য শরমুঞ্জ। কাশতৃণ; কেশে। ইক্ষুদণ্ড। ব্যুৎপত্তি সংস্কৃত ইক্ষু (বৎ) কাণ্ড (গুঁড়ি) যার — বহুব্রীহি।

ইক্ষু

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য মিষ্টি রসযুক্ত শরজাতীয় গাছ; আখ; আক। অসিপত্র বৃক্ষ। সমুদ্র; সাগর। ব্যুৎপত্তি সংস্কৃত √ ইষ্ (ইচ্ছা করা) + সু (কর্মবাচ্য, সংজ্ঞার্থ)।

ইকুন

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য কেশকীট; উকুন (উকুণ)। ব্যুৎপত্তি সংস্কৃত উৎ-কুণ্ (হিংসা করা) + অ (কর্তৃবাচ্য); যে মাথার উপর থেকে হিংসা করে। উৎকুণ > উকুন > ইকুন।

ইকি

এডুলিচার শব্দকোষ

অব্যয় এ কি; বিস্ময়সূচক অব্যয়। ‘মনে ভাবে অনুসাল ইকি বিপরীত।’—মহাভারত (শ্রীকরণ)। এ কেমন; এ কীরূপ। ‘এ কী কথা, এ কী শুনি’। ব্যুৎপত্তি বাংলা এ (ইহা) = ই + কি (কী)।

ইকারান্ত

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য ইকারান্ত-ই এই বর্ণ যার অন্তে আছে। ব্যুৎপত্তি ইকার + অন্ত।

ইকারাদি

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য ইকারাদি-ই এই বর্ণ যার আদিতে আছে। ব্যুৎপত্তি ইকার + আদি।

ইকরার

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য একরার; স্বীকার; কবুল; গ্রহণ; মানা। ‘ভবানীঠাকুর ইংরেজকে ধরা দিলেন, সকল ডাকাইতি একরার (ইকরার) করিলেন।’ — দেবীচৌধুরানী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ক্রিয়া একরার করা; স্বীকার কার; কবুল করা; গ্রহণ করা; মেনে নেওয়া। ব্যুৎপত্তি আরবী ইকরার।

ইক্মিক

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য রান্নার চুল্লি; বাষ্পবলে সিদ্ধ করার ধাতবচুলা (Stove); Icmic cooker. ‘ইক্মিক্টা আনলেই বেশ হ’ত, ঐ খিচুড়ী খেয়ে;’ —বার্ষিক বসুমতী, ১৩৩৪। ইন্দুমাধব মল্লিকের উদ্ভাবিত এবং বর্তমানে স্বল্পপরিচিত রন্ধনচুল্লিবিশেষ। ব্যুৎপত্তি ‘ইক্মিক্ কুকার’ ডাক্তার ইন্দুভুষণ (মূলত মাধব) মল্লিক কর্তৃক উদ্ভাবিত ও প্রবর্তিত বলে তাঁর নামের আদ্য, মধ্য ও অন্ত্যবর্ণ যোগে বস্তর নাম— বাঙ্গালা ভাষার অভিধান, জ্ঞানেন্দ্রমোহন দাস। ‘হাইজিনিক’-এর … Read more

ইকমিক

ইচকি-মিচকি

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য ইকড়ি-মিকড়ি খেলার ভিন্ননাম। ছেলেদের খেলা, এতে দু’হাতের তল উপুড় করে প্রত্যেক আঙুলের উপর এই বলে চিমটি কাটতে হয়— ‘ইকড়ি-মিকড়ি চাম চিকড়ি, চামে কাটা মজুমদার, ধেয়ে এল দামুদর’ ইত্যাদি। ছড়া হতে খেলার নাম। ব্যুৎপত্তি দেশি।