ইন্দূর

এডুলিচার শব্দকোষ

ইন্দূর/ [সংস্কৃত ইন্দুর। হিন্দি, ওড়িয়া ইন্দুর; মরাঠী উন্দীর; তেলুগু পান্দিকক্কু] বিশেষ্য, মুষিক; ইঁদুর। উন্দুর দ্রষ্টব্য। ইন্দূর ইঁদুর-এর বর্ত. অপ্র. রূপ।

ইন্দ্র

এডুলিচার শব্দকোষ

ইন্দ্র/ বি. ১ দেবতাদের রাজা, পুরন্দর; বাসব; ২ প্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি (যোগীন্দ্র, বীরেন্দ্র); ৩ রাজা, অধিপতি (নরেন্দ্র, দনুজেন্দ্র)। [সং. √ ইন্দ্ + র]। ইন্দ্র১ [ইন্‌দ্ (আধিপত্য করা) + র (কর্তৃবাচ্য- সংজ্ঞার্থে)—যিনি দেবগণের উপর আধিপত্য করেন] বিশেষ্য, দেবরাজ; সুরপতি। পুরুষসূত্তমতে ইন্দ্র অগ্নির সাথে পুরুষের মুখ হতে নির্গত হয়েছিলেন। তৈত্তিরীয়তে তিনি অদিতির গর্ভসম্ভূত। স্বর্গের অধিপতি বলেয়া … Read more

ইন্দ্রক

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রক/ [ইন্দ্র (শ্রেষ্ঠ) + ক (সুখ)-শ্রেষ্ঠ সুখ আছে যাতে-বহুব্রীহি] বিশেষ্য, গৃহ। ২ সভা গৃহ।

ইন্দ্রকল্প

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রকল্প/ [ইন্দ্র-কল্প (সদৃশ)] বিশেষণ, ইন্দ্রসদৃশ। ‘ইন্দ্রকল্প মহাত্মা ধৃতরাষ্ট্র।’—মহাভারত।

ইন্দ্রকীল

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রকীল/ [ইন্দ্র-কীল (শঙ্কু-পর্বত)-৬ তৎ] বিশেষ্য, হিমালয়স্থ মন্দর পর্বত। মতান্তরে মহেন্দ্র পর্বত, যেখানে অর্জুন তপস্যা করেন এবং কিরাতরূপী মহাদেবের সহিত যুদ্ধ করে তাঁর সন্তোষ সাধন করেন। ‘হিমাদ্রির পার গন্ধমাদন ভূধর। ইন্দ্রকীল গিরি হয় তাহার উত্তর’ ‘* * * হিমালয় গিরিবরে ইন্দ্রের নন্দন। করেন তপস্যা আরাধিতে ত্রিলোচন।’ —মহাভারত (কাশী)।

ইন্দুকান্ত

এডুলিচার শব্দকোষ

ইন্দুকান্ত/ [ইন্দু-কান্ত (কমনীয়, স্বামী)] বিশেষ্য, চন্দ্রকান্তমণি; যা চন্দ্রকিরণে অতি শোভা পায়। > স্ত্রীং ইন্দুকান্তা- রাত্রি। ২ নক্ষত্র। ইন্দুকান্ত বি. চন্দ্রকান্তমণি, মুনস্টোন।

ইন্দুরকাণি

এডুলিচার শব্দকোষ

ইন্দুরকাণি/ [ইন্দুর + কাণ-ঈ (স্ত্রীং)। তুলনামূলক সংস্কৃত উন্দুরকর্ণী] বিশেষ্য, একপ্রকার গাছ; জলের পানা বিশেষ; (ইহার আকার ইঁদুরের কাণের মত)।