Alphabet: ই
ইচ্ছাবর্দ্ধক
বিশেষণ (প্রমিত) ইচ্ছাবর্ধক। বাসনার উত্তেজক বা উৎসাহদাতা; ইচ্ছাবৃদ্ধিকারী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বৃধ্ + অক (কর্তৃবাচ্য), যাতে ইচ্ছা বৃদ্ধিপ্রাপ্ত হয়।
ইচ্ছাবশ
বিশেষণ ইচ্ছাধীন; ইচ্ছায়ত্ত; যে ইচ্ছার বাইরে কিছু করে না বা করতে পারে না। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছাবশা, ইচ্ছাবশগা। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বশ।
ইচ্ছাবশগ
বিশেষণ ইচ্ছাবশ; ইচ্ছাধীন; ইচ্ছায়ত্ত; যে ইচ্ছার বাইরে কিছু করে না বা করতে পারে না। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছাবশা, ইচ্ছাবশগা। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বশ।