ইসরমূল

এডুলিচার শব্দকোষ

ইসরমূল/ [‘ইষু’, ‘ঈশ্বরমূল’ (বৈদ্যকে) ‘ঈশের মূল’, ‘ইষের মূল’, ‘ইসুর মূল’ ও◦। সং-অর্কমূলা (শ◦ ক◦ দ্রুম), অর্কপত্র aristolochia Indica] বিশেষ্য, সর্পবিষনাশক ও সর্পনিস্তেজকারী মূল বিশেষ। ‘আছিল ইসরমূল তাতে একফালি।’ ‘ইসর মূলের গন্ধে পলায় ভুজঙ্গ।’-ধর্ম্মমঙ্গল, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্ত্তী।

ইস্তক

এডুলিচার শব্দকোষ

ইস্তক/ ইস্তক১ অব্য. হতে, থেকে (সেই ইস্তক সে আর ওখানে যায় না)। [হি. ইস্ তক্]। ইস্তক২ বি. তাসখেলায় রঙের সাহেব-বিবি।

ইষ্টিলপেন

এডুলিচার শব্দকোষ

ইষ্টিলপেন/ [ইং- steel-pen এর লিপ্যন্তর] বিশেষ্য, লৌহনির্মিত লেখনীমুখ; কলমের অগ্রভাগ যা লেখনীদণ্ডে যুড়িয়া লিখিতে হয়।

ইষ্টিসন

এডুলিচার শব্দকোষ

ইষ্টিসন/ [ইং-station] বিশেষ্য, রেলগাড়ী থামিবার ও ছাড়িবার নির্দিষ্ট স্থান।

ইষ্টিসেন

এডুলিচার শব্দকোষ

ইষ্টিসেন/ [ইং-station] বিশেষ্য, রেলগাড়ী থামিবার ও ছাড়িবার নির্দিষ্ট স্থান।

ইষ্টীল

এডুলিচার শব্দকোষ

ইষ্টীল/ [ইং-steel] বিশেষ্য, ইস্পাত।

ইষ্টীলপেন

এডুলিচার শব্দকোষ

ইষ্টীলপেন/ [ইং-steel-pen] বিশেষ্য, ষ্টীল বা ইস্পাতের মুখ কলম।

ইষ্টেসন

এডুলিচার শব্দকোষ

ইষ্টেসন/ [ইং-station] বিশেষ্য, রেলগাড়ী থামিবার ও ছাড়িবার নির্দিষ্ট স্থান।

ইষ্ট্রীট

এডুলিচার শব্দকোষ

ইষ্ট্রীট/ [ইং-street] বিশেষ্য, গলিপথ অপেক্ষা বড়, দুইদিকে ঘরবাড়ীবিশিষ্ট রাজপথ।

ইষ্বাস

এডুলিচার শব্দকোষ

ইষ্বাস/ [‘ইষ্বসন’ ইত্যাদি। (ইষু (বাণ)- অস্ (নিক্ষেপ করা) + অ (করণে) যদ্দ্বারা বাণ নিক্ষেপ করা যায়] বিশেষ্য, ধনুঃ। ২ [ইষু (বাণ) -অস্ (নিক্ষেপ করা) + অ (কর্তৃবাচ্য)] বিশেষণ, ধনুর্ধর; তীরন্দাজ; শরক্ষেপক।